দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের ত্রিশালে পুকুরের পানিতে ডুবে সহোদর দুই ভাইয়ের দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলার ত্রিশাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সতেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে মাশরাফি (৫) ও তরিকুল ইসলামের ছেলে ফারহান (৩)। তাদের বাবা আশরাফুল ইসলাম ও তরিকুল ইসলাম সম্পর্কে সহোদর ভাই।
স্থানীয় ইউপি সদস্য মো. নজরুল ইসলাম নজি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশে মসজিদের পুকুরের কাছে খেলছিল মাশরাফি ও ফারহান। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়।
শিশু দুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর ১টার দিকে পুকুরে একজনের মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা পানিতে নেমে অপর শিশুটিকেও উদ্ধার করেন। এরপর তাদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল কাইয়ুম বলেন, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। পরে স্বজনরা মরদেহ নিয়ে যান।
ইউপি সদস্য মো. নজরুল ইসলাম নজি বলেন, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে স্বজনরা ভেঙে পড়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরে দুই শিশুর জানাজা শেষে দাফন করা হয়েছে।
যে আই